কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার একাধিক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। দুপুর পৌনে ২টার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন বিলগাথুয়া বিওপির একটি টহল দল ভোররাত সাড়ে ৩টার দিকে সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেনসিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সোয়া ১টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১০ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *