
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের বিশাল বর্ণাঢ্য র্যালি
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিশাল বর্ণাঢ্য র্যালীতে যোগদান করেন বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক।
শুক্রবার ১লা মে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় টাউন হলে থেকে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ সমবেত হয় র্যালী টাউন হল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা সভাপতি সানা উল্লাহ মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের নেতৃত্বে বর্ণাট্য র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, কার্যকরী সহ-সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম জুলহাস, মেহেদী হাসান মোহন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য যথাক্রমে রুবেল মিয়া, আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, কামাল হোসেন, বুড়িচং পৌর সভা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বুলেট, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, খোরশেদ চৌধুরী সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।