জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

লাকসাম প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ত ফ্যাসিস্টদের বিচার, রায় কার্যকর করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়।
 দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
 গণমিছিল ও সমাবেশে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি লেকচারার মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে।
 জুলাই আন্দোলন না হলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। জনগণের ভাষা বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তত্ত্বাবধায়ক সরকারের মতো আপনারা জুলাই সনদও বাস্তবায়ন করবেন, তবে জনগণের ক্ষতি করে। আমরা না করে অবিলম্বে জুলহাস সড়ক বাস্তবায়ন করুন।
এতে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে। এদেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না। ফ্যাসিস্ট সরকার কিভাবে নামাতে হয়, এদেশের ছাত্র-জনতা বুঝে গেছে। তাই জনগণের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *