বাফায় নির্বাচিত জসিম উদ্দিনকে চৌদ্দগ্রামে সংবর্ধনা প্রদান

অর্থনীতি কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বাফায় নির্বাচিত জসিম উদ্দিনকে চৌদ্দগ্রামে সংবর্ধনা প্রদান

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন(বাফা) ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালক পদে নির্বাচিত হওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজার ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিনকে বিজয়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন।

শুক্রবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় পাতড্ডা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবনেতা আবদুল কাইয়ুম মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক, কুমিল্লা জেলা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলায়েত হোসেন, চিওড়া ইউনিয়ন যুব বিভাগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পাতড্ডা বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম মিন্টু, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাহফুজ, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেেন,  ইকবাল হোসেন লিটন, সাদ উদ্দিন আসিফ প্রমুখ।

সংবর্ধনা শেষে পাতড্ডা বাজারের ব্যবসায়ী ও অনুষ্ঠানে আগতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *