বুড়িচংয়ে ২য় দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৫৩ জন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ২য় দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৫৩ জন

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

বৃহস্পতিবার ২৩ এপ্রিল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা মোট ১০ কেন্দ্রে বাংলা ২য় পত্র ও দাখিল পরীক্ষায় আরবী ২য় পত্র পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 পরীক্ষার ২য় দিনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া মোট অনুপস্থিত ছিল ৫৩ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ জানান এসএসসি পরীক্ষায় ৬ টি  কেন্দ্র, দাখিল পরীক্ষায় ৩ টি কেন্দ্র এবং ভোকেশনালে ১ টি কেন্দ্র।

 প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলায় এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 এসএসসি পরীক্ষায় মোট ২৫৪২ পরীক্ষার্থী মধ্যে  ছাত্র ৯৮২ জন ছাত্রী ১৫৬০ জন এর মধ্যে  অনুপস্থিত ছিল ২৩ জন পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্র ২, ছাত্রী ২১ জন।

 এর মধ্যে উপস্থিত ২৫১৯,  ছাত্র ৯৮০ জন ছাত্রী ১৫৩৯ জন।

দাখিল পরীক্ষায় মোট ৯৪৪ জন পরীক্ষার্থীর  মধ্যে ছাত্র ৪১৪ জন ছাত্রী ৫৩০ জন।

 পরীক্ষায় অনুপস্থিত ২৮ জন এর মধ্যে ছাত্র ৯,  ছাত্রী ১৯ জন।

 উপস্থিত মোট ৯১৬ জন এর মধ্যে ছাত্র ৪০৬ জন, ছাত্রী ৫১০ জন।

অপর দিকে ভোকেশনালে ফজলুর রহমান  মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির কেন্দ্রে মোট ৩১১জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৯৮ জন, ছাত্রী ১১৩ এর মধ্যে উপস্থিত ৩০৯ জন এর মধ্যে ছাত্র ১৯৮ জন, ছাত্রী ১১১জন। অনুপস্থিত মোট ২ জন ছাত্র।

অপরদিকে কোরপাই কাকিয়ার চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২১৫ জন পরীক্ষার্থী উপস্থিত ২১০ জন, অনুপস্থিত ৫ জন।

কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাহাবুব, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান সরকার, সহকারী হল সুপার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন,অপর দিকে রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আলী আহাম্মদ, হলসুপার সহকারী প্রধান  শিক্ষক মোঃ সফিউল আলম, নারগিস আক্তার, শাহ আলম পাটোয়ারী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *