ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবন ও মাতলামির দায়ে ৪ যুবকের কারাদণ্ড

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবন ও মাতলামির দায়ে ৪ যুবকের কারাদণ্ড

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া

​​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনসমক্ষে মাতলামি করার অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এই দণ্ডাদেশ দেওয়া হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) এবং হৃদয় (২০)। তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই চারজনকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক অবস্থায় তাঁরা মাদক সেবন করে মাতলামি করছিলেন বলে পুলিশ জানায়। পরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

​আদালত সূত্র জানায়, মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির দায়ে পৃথক চারটি মামলায় (মামলা নং ১০৩/২৬, ১০৪/২৬, ১০৫/২৬ এবং ১০৬/২৬) তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত চার আসামিকে আজ মঙ্গলবার সকালেই যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *