
বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ পরীক্ষার্থীদের প্রকাশিত স্মারকের মোড়ক উম্মোচন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির এসএসসি (ভোকেশনাল)পরীক্ষার্থীদের উদ্যোগে ১৬ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত স্মারক টেকনিকার মোড়ক উম্মোচন এবং মিলাদ মাহফিল দোয়া ও বিদায় অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক।
কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোসাঃ মনিরা ইয়াসমিন, অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, অধ্যাপক মোঃ আখতারুজ্জামান ভূঞা, অধ্যাপক মোঃ রবিউল আলম, অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল জলিল ভূইয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ উমর ফারুক, মোঃ শেফাউল করিম ভূঞা, আবদুল খালেক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক তত্বাবধান ছিলেন মোঃ মনির হাসান।