
ব্রাহ্মণপাড়ায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এমপিকে সংবর্ধনা
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় শিক্ষার মান উন্নয়নে সরকারের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আকরামুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।