কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

উদ্ধারকৃত এসব মাদক ও নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়াও সকাল ৬ টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১,৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে,বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে উদয়নগর বিওপির আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *