লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

লাকসাম প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী এবং লোকজ মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে লাকসাম মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, লোকজ সংস্কৃতি এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হচ্ছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *