২৮ মাসের শিশুকে পাগলা কুকুরের কামড়-আতঙ্কে এলাকাবাসী

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

২৮ মাসের শিশুকে পাগলা কুকুরের কামড়-আতঙ্কে এলাকাবাসী

 

​লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে ২৮ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুর নাম মোহাম্মদ আরিফা, সে স্থানীয় বাসিন্দা মোঃ জহির আহমেদের সন্তান। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

​ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫ টায় কাজীপাড়া এলাকায় শিশুটি বাড়ির পাশে থাকা অবস্থায় হঠাৎ একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে।

 

কুকুরের কামড়ে শিশুটি শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

​ এলাকাবাসীর অভিযোগ, কাজীপাড়া ও এর আশপাশের এলাকায় বর্তমানে বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ রূপ ধারণ করেছে। রাস্তাঘাটে চলাফেরা করা এখন সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা।

​পৌরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বিপদজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য লাকসাম পৌরসভা প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এখনই যদি কুকুর নিধন বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে এই পাগলা কুকুরের কামড়ে আরও অনেক শিশু ও পথচারী আহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

​আমাদের সন্তানরা আজ নিরাপদ নয়। ৫নং ওয়ার্ডের প্রতিটি পরিবার এখন কুকুরের ভয়ে ভীত। আমরা পৌর মেয়রের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, দ্রুত এই এলাকায় কুকুর দমনের বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *