
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এবারের জাতীয় প্রতিপাদ্য ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এবং আন্তর্জাতিক প্রতিপাদ্য গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার সাদিকুল জাহান রিদান, উপজেলা কৃষি কর্মকর্তা আল-আনিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, প্রস্তাবিত উপজেলা ক্রীড়া এডহক কমিটির সদস্য ও লাকসাম প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক আফরাতুল করিম রিমু, সদস্য ইসমাইল কমিশনার, আর্মি কাদের, লাকসাম ফুটবল একাডেমির পক্ষে আবু বক্কর এবং লাকসাম উপজেলার কারাতে একাডেমির প্রশিক্ষক হারুনর রশীদ সুমনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই।
ক্রীড়ার মাধ্যমে সুস্থ সমাজ গঠন সম্ভব এবং এটি ভবিষ্যতে পেশা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।