নিয়ামতপুর উপজেলা কৃষকদলের পক্ষ হতে এমপিকে সংবর্ধনা প্রদান

আইন আদালত জাতীয় নওগাঁ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুর উপজেলা কৃষকদলের

পক্ষ হতে এমপিকে সংবর্ধনা প্রদান

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষকদলের পক্ষ হতে নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে হেলিপ্যাড মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম সংবর্ধনা প্রদান করা হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল আলম ভুট্টো এর সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুদ্দীন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মাহবুব জামান মান্না সহ ভাবিচা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম ভুট্টো বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে ভাবিচা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।
নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *