
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক রং মিস্ত্রির দেহ ছিন্ন বিছিন্ন
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা
কুমিল্লার শাকতলা এলাকায় ট্রেনে নীচে কাটা পড়ে এক ব্যক্তির দেহ ছিন্ন বিছিন্ন হয় মারা গেছেন। নিহড ওই ব্যক্তি কুমিল্লা ইপিজেডে রং মিস্ত্রির কাজ করতেন ।
তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার শুতক পাড়া রায়পুর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মোঃ আক্রাম হোসেন (৫৯)।
শনিবার সকালে নিহতের ভাই আব্দুল কুদ্দুছের নিকট লাশ পুলিশ হস্তান্তর করে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান শুক্রবার সকাল ১০ টার দি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কুমিল্লা শাকতলা এলাকা থেকে ট্রেনে নীচে কাটা পড়া ছিন্ন বিছিন্ন এক ব্যক্তির দেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত ব্যক্তি কুমিল্লা ইপিজেডে রং মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ধারণা করছেন রেললাইন পাড়া পাড়ের সময় ঢাকা গামী যে কোন ট্রেনের নীচে কাটা পড়ে তিনি মৃত্যু বরন করে এবং দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। এঘটনায় রাতে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি বাদী থানা অপমৃত্যু মামলা দায়ের করেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাব হোসেন বলেন শুক্রবার দুপুর ২ টায় কুমিল্লা শাকতলা এলাকায় ১৫১ নং পিলারের কাছ থেকে নিহতের ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
নিহত আক্রাম হোসেন ইপিজেডে রং মিস্ত্রির কাজ করতেন। শনিবার দুপুরে নিহতের ভাই পাবনা থেকে আত্মীয় স্বজন নিয়ে আসলে আইনী প্রক্রিয়া শেষে তার নিকট লাশ হস্তান্তর করি।