
বরিশাল বিভাগীয় প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন-সম্পাদক নুরুল
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
বরিশাল বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্র এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন দৈনিক সত্য সংবাদের প্রকাশক ও সম্পাদক এ্যাড. মোঃ মহসিন মন্টু,সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।
মঙ্গলবার ১১ঃ৩০মি. বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা গুলোর সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।
সাধারণ সভায় সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করার স্বাধীনতা, পেশাজীবী মাঠ পর্যায়ের সাংবাদিকসহ সকল স্তরের সাংবাদিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, তৎসহ মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদের আদর্শ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের সমন্বয় প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশন নামীয় একটি সংগঠন গঠন করা হয়।
এ সময় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। সাধারণ সভায় প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র পাঠ করে শোনানো হয়।
পরবর্তীকালে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সাধারণ সভায় পাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক কলমের কন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিনুল ইসলাম তুহিন, দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ খলিলুর রহমান,দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামসুদ্দোহা, দৈনিক দখিনের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বরিশালের কথা প্রতিকার প্রকাশক ও সম্পাদক তালুকদার মোঃ মাসুদ সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ।
সাধারণ সভায় সভাপতি আলহাজ্ব নুরুল আমিন তাহার সমাপনী বক্তব্যে উপস্থিত সকল পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অচিরেই বরিশাল বিভাগীয় শহরে প্রকাশক ও সম্পাদকদের সংগঠন প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশনকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত বিভিন্ন পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক-কে বরণ করে নেন।