হেলপার ড্রাইভার-সিএনজি ও পিকআপের সংঘর্ষে নিহত-১

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

হেলপার ড্রাইভার-সিএনজি ও পিকআপের সংঘর্ষে নিহত-১

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

মঙ্গলবার ৩১ মার্চ বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় নুরজাহান ফিলিং স্টেশনের সামনে সিএনজি ও পিল আপের মুখোমুখি সংঘর্ষে  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিহত এবং ৬ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ী পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও নিহতের ছেলে রাকিবুল ইসলাম নাহিদ জানান মঙ্গলবার ৩১ মার্চ বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় নুরজাহান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা থেকে দেবিদ্বার গামী যাত্রী বাহী একটি সিএনজি এবং বিপরীত থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে যাত্রী বাহী সিএনজির ৬ জন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। এর মধ্যে দেবিদ্বার উপজেলার রসুনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) হাসপাতালে নেয়ারবসময় মৃত্যু বরণ করে। বাকী ৫ জন যাত্রী একই পরিবারের মারাত্মক ভাবে আহত হয়।

আহতদেরকে কুমিল্লা ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পিক-আপের চালক পালিয়ে গেলে ও হেলপারকে পুলিশ আটক করে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন বলেন হেলপার রাহিম (১৪) পিকআপ চালিয়ে এসেছে দুর্ঘটনার পর তাকে জনতা আটকে করে পুলিশে দেয়। হেলপার কে দিয়ে চালক গাড়ি চালাতে দেয় যার ফলে সে বেপরোয়া গতিতে গাড় চালায়।

অপর দিকে আহতরা হলো দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের হুমায়ুন কবিরের ( নিহত) স্ত্রী মাকসুদা বেগম (৪৫), একই পরিবারের আসিকুল ইসলাম (৩৫) পিতা নজরুল ইসলাম, আজিমুল ইসলাম (৩০)পিতা হুমায়ুন কবির, লাভনী আক্তার (২২) পিতা হুমায়ুন কবির, রাকিবুল ইসলাম নাহিদ (২৫) পিতা হুমায়ুন কবির, সিএনজি চালক আতিকুল ইসলাম।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দুটি যান বাহন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের নাম মোঃ হুমায়ূন কবির এবং একই পরিবারের ৫ জন আহত হয়েছে। তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *