
বুড়িচংয়ে ছৈয়দ হাসান আলী (রাঃ) স্মরণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল তাজেদারে শরীয়ত রাহনুমায়ে তরিক্বত কুতুবুল আলম উলূম ছৈয়্যদ হাসান আলী (রাঃ)এর স্মরণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দরবার শরীফের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাবগর বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস মেহেদী।
সভাপতিত্ব করেন উত্তর গ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্স, ঘিলাতলা র পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাছানী এবং পরিচালনা করেন ইতালি প্রবাসী বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম, উপজেলা জাসাসের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ বাবুল বেগ মেম্বার,
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ মামুনু মিয়া প্রমূখ।
এসময় ঘিলাতলা দরকার শরীফের আশে কান ভক্তবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের এবং এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।