শাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত

ইসলাম ধর্ম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

শাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত

 

শাওয়ালের ছয়টি রোজা অর্থাৎ শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখা হলো এক ধরনের নফল রোযা,[] যা রমজান পরবর্তী মাস শাওয়ালে রাখা হয়। মাসটি চান্দ্র বছরের মাসের ক্রমানুসারে দশম মাস এবং শাওয়াল মাসের প্রথম দিন ব্যতীত অন্য দিনসমূহে ছয়টি রোজা রাখা জায়েজ। কারণ পয়লা শাওয়াল ঈদুল ফিতরের দিন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে রোজা রাখা নিষিদ্ধ। রোযা রাখার বিষয়ে ইমাম মুসলিম তার সহীহতে বর্ণনা করেন: “আবু আইয়ুব আল-আনসারী রা. থেকে বর্ণিত যে, মুহাম্মাদ সা. বলেছেন: “যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে, সে সারা বছর রোজা রাখার মত হবে।”[] একটি বর্ণনায় আছে: “যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর রোজা রাখল।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *