লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ভ্যান চালককে হত্যার অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে
ভ্যান চালককে হত্যার অভিযোগ

 

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ভ্যানগাড়ি চালক আবদুল মান্নান (৬৫) নামের এক ব্যাক্তিকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি উত্তর পাড়ায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত. ছফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মান্নানকে বড় ভাই সাছুল হক শামু মিয়া, তার বড় মেয়ে বকুল বেগম ও বকুলের স্বামী পৌরসভা তাঁতীদলের সভাপতি শোকর আলী রাতে বাড়ি ফেরার পথে তাকে তাদের ঘরে ডেকে নেয়।

ঘরে নিয়ে তিনজন মিলে মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে।

 

খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।

থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে।

নিহত মান্নানের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে জায়গা দখলের মিথ্যা অভিযোগ দিয়ে আমার জেঠা শামছুল হক, তার মেয়ে বকুল এবং মেয়ের জামাই শোকর আলী মিলে ঘরে ডেকে নিয়ে হত্যা করেছে। পাশের ঘরের লোকজন আমাদেরকে রাতে খবর দিলে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। সেখানে নেওয়ার আগেই বাবা মৃত্যুবরণ করেন।

লাকসাম থানা পুলিশ বলেছে ময়না তদন্তের পর মামলার বিষয়ে দেখা যাবে। আমরা এ হত্যাকান্ডের সুস্থ্য বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত ভাতিজি জামাই শোকর আলী বলেন, আমাদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য একটা মিথ্যে কাহিনি সাজাচ্ছে। এখানে বহু মানুষ ছিলো, তাকে কোনপ্রকার মারধর করা হয়নি। শুধু ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার বড় ছেলে জসিম উপস্থিত থেকে বিষয়টি সমাধান করেছেন। আমার বিরুদ্ধে এ অভিযোগ বানোয়াট।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহমেদ বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *