গাইবান্ধায় শিশুসহ যুবকের মৃতদেহ উদ্ধার !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

গাইবান্ধায় শিশুসহ যুবকের মৃতদেহ উদ্ধার !

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
 
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে ১১ মাস বয়সী আবু সাঈদ নামে এক শিশু ও গলায় ওড়না পেঁচিয়ে মারুফ হোসেন (২১) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আবু ইকবাল পাশা এ তথ্য নিশ্চিত করে বলেন-২টি ঘটনা মর্মে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের জনৈক শাহজাহান মিয়ার বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে শিশু আবু সাঈদের মৃত্যু হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করি।
শিশু আবু সাঈদ একই ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ও শাহজাহান মিয়ার নাতী (মেয়ের ছেলে)।
 এদিকে, উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব-বৈদ্যনাথ গ্রামে মারুফ হোসেন (২১) নামে এক যুবক নিজ শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মারুফ হোসেন ঐ গ্রামের জামিউল ইসলামের ছেলে।
ঘটনার পর থানার এসআই সুশীল কুমার রায় স্থানীয়দের সহায়তায় যুবকের মৃতদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
 পৃথক ঘটনায় থানায় ২টি ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *