চৌদ্দগ্রাম চিওড়া কাজী বাড়িতে ঈদ উৎসব পালিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রাম চিওড়া কাজী বাড়িতে ঈদ উৎসব পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঈদ, ঈদুল ফিতর এটি মুসলমানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব।

আনন্দময় উৎসব যা বিশ্বজুড়ে মুসলমানরা উদযাপন করে আসছে।

রমজানের সমাপ্তি ঘটে ঈদের উদযাপন মাধ্যমে। আর এ আনন্দকে স্বরনীয় করে রাখতে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজী বাড়িতে যুগ যুগ ধরে ঈদের পরের দিন এই উৎসবে পারিবারিক মিলন মেলায় পরিণত হয়।

ঈদ উৎসব ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা শেষে র‍্যফেল ড্র তে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে চিওড়া কাজী বাড়ির ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, চিকিৎসক, মেরিন ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর ক্যাপ্টেন, মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা ,প্রবাসী সহ নতুন প্রজন্মের অনেক পেশাজীবিও অংশগ্রহণ করেন।

শনিবার ঈদের পরেরদিন (২২ মাচ )সকাল ৯টায় শিশুদের র‍্যালির মাধ্যমে চিওড়া কাজী বাড়ি ঈদ উৎসব ২০২৬ শুরু হয় । দিনের শুরুতে চকলেট দৌড় প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণি ,ব্যাঙ লাফ প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণি,দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি,বালতিতে বল নিক্ষেপ প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি ,মোরগ লড়াই চতুর্থ থেকে অষ্টম শ্রেণী ,সাঁতারপ্রতিযোগিতা তৃতীয় থেকে অষ্টম শ্রেণী ,বড়দের খেলা
দড়ি টানাটানি ,হা-ডু-ডু/কাবাডি,বস্তা দৌড়,মেয়েদের হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়।

বিকালে কুরআন তিলাওয়াত বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণি, চতুর্থ থেকে অষ্টম শ্রেণী, কবিত আবৃত্তি চতুর্থ থেকে অষ্টম শ্রেণি, বক্তৃতা কাজী জাফর আহমেদ স্মারক বক্তৃতা বিষয়: বাংলাদেশ ও অর্থনীতি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন, কাজী নজমুল, কাজী তারেক, কাজী নাদেরুজ্জামান, কাজী বাবর, কাজী শহিদ, কাজী ইয়াসিন, কাজী পলাশ, কাজী রকিব, কাজী শরীফ, কাজী ইমাম, কাজী রাফি কাজী দিনার, কাজী বাদল প্রমুখ।

অনুষ্ঠান শেষে র‍্যফেল ড্র তে প্রথম পুরস্কার ২১০ লিটারের ডীপ ফ্রিজ পান কাজী ইয়ামিন। দ্বিতীয় পুরস্কার সোফা কাম বেড পাব কাজী ইশাদ, তৃতীয় পুরস্কার রকিং চেয়ার পান কাজী দিদার, চতুর্থ পুরস্কার সিঙ্গেল সোফা পান কাজী শাহানা। এছাড়াও নানারকম আকর্ষনীয় ৫২ টি পুরস্কার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চিওড়া কাজী বাড়ির তরুণ নেতৃবৃন্দ। প্রায় ২০০ শতাধিক একই কালারের পাঞ্জাবি পড়ে কাজী পরিবারের প্রায় ৫ শতাধিক নারী পুরুষ এ মিলনমেলায় অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *