
কোটচাঁদপুরে রাস্তায় গাছ ফেলে মটরসাইকেল থামিয়ে ডাকাতি
সুমন খান, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তায় গাছ ফেলে মটরসাইকেলের গতি রোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১২.৩০ দিকে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩মার্চ দিবাগত রাত আনুমানিক ১২.৩০ সময় লক্ষীকুন্ডু গ্রামের সুমন,সজল সোহান ও আবির ৪ জন মিলে ২ টা মটরসাইকেল যোগে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে কোটচাঁদপুর থানাধীন ১ নং সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু চামপাচার মাঠের ফাঁকা সড়কে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী রাস্তায় গাছ ফেলে তাদের কাছে থাকা মটরসাইকেল, টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় সজল ও সোহান গুরুতর জখম হয় তাদের কে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।