মহেশপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আইন আদালত খুলনা জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সুমন খান, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে মটর পাম্প চুরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হাসান আলীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও ৫ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে সোমবার (২৩ মার্চ) রাত ৯টা ৫৬ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৭৫২-০৬৭১৫৬) থেকে ফোন করে এই হুমকি প্রদান করা হয়।
দৈনিক ‘প্রতিদিনের কণ্ঠ’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক মোঃ হাসান আলীকে।

জানা গেছে, সম্প্রতি মহেশপুরে বৈদ্যুতিক মটর পাম্প চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে এক চোর আটকের ঘটনা ঘটে। উক্ত ঘটনার ভিডিওসহ একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন সাংবাদিক হাসান আলী। এই সংবাদ প্রকাশের পর থেকেই একটি চক্র তার ওপর ক্ষিপ্ত হয়।
সোমবার রাতে ০১৭৫২-০৬৭১৫৬ নম্বর থেকে হাসান আলীর ব্যক্তিগত নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ সময় হুমকিদাতা তাকে ৫ ঘণ্টার সময় বেঁধে দিয়ে (আল্টিমেটাম) বলে যে, এই সময়ের মধ্যে ভিডিও নিউজটি ডিলিট না করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে এবং তার হাত-পা ভেঙে দেওয়া হবে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন নগ্ন হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মহেশপুরের কর্মরত সাংবাদিক সমাজ। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক হাসান আলী। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *