বুড়িচংয়ে ক্যারিয়ার সেমিনার ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ক্যারিয়ার সেমিনার ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

রোববার ২২ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলার পৌরসভার জগতপুর এডভান্সড সোসাইটির উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে এ ডি এইচ ফাজিল (ডিগ্রি)  মাদ্রাসার মাঠে ক্যারিয়ার সেলিনার ও শিক্ষক সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মোঃ নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিব  ড. মোহাম্মদ সানোয়ার জাহান ভূইয়া।

প্রজন্ম আলোচক হিসেবে আলোচনা করেন টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন।

সভাপতিত্ব করেন জগতপুর এডভান্সড সোসাইটির সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বিপ্লব।
সহযোগিতায় ছিলেন স্থানীয় রশিদ-রফিয়া ফাউন্ডেশন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সহসভাপতি মোঃ আব্দুর রহিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান,সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক,  সেক্রেটারি এম ফারুক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সানা উল্লাহ, আব্দুল জলিখ  বিশিষ্ট সমাজ সমাজক সেবক  আব্দুল আলিম চায়না   মোাল্লা,অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম,
প্রশিক্ষণ কর্মশালায় আলোআক বিসিএস ( সাধারণ শিক্ষ) সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বিসিএস  মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী,সহকারী অধ্যাপক  মুহাম্মদ মাদুস করিম সহ আরো অনেকে।

এসময় সংগঠনের এবং এলাকার বিভিন্ন শ্রেণির রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দ স্থানীয় শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *