
কুমিল্লার সর্ববৃহৎ ঈদগাহ দরিয়ার পাড়ে লক্ষাধিক মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায়
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত শনিবার ২১ মার্চ।
সারা দেশের ন্যায় মুসল্লীরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সন্ধিস্থলের সর্ববৃহৎ ঈদগাহ দরিয়ার পাড়। এই দরিয়ার পাড় ঈদগাহে প্রতিবছরের ন্যায় এই বছর ও ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে লক্ষাধিক মুসল্লী।
ঈদের নামাজের ইমামতি করেছে পীরযাত্রাপুর গ্রামের পীর মাওলানা সুজাত আলীর নাতী পীর মাওলানা হোসনে মোবারক।
মুসুল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সংসদ নির্বাচনে অংশগ্রহণ কারী এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান, কমিটির সহসভাপতি মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ভিপি মনির হোসেন চৌধুরী চেয়ারম্যান, মোঃ কামাল হোসেন চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানেরা।