
বেড়ায় সহকারি কমিশনারের বাজার মনিটরিং
রিফাত, পাবনাঃ
রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া বাজার মনিটরিং টিম নিয়ে মনিটরিং করেন বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান।
সোমবার (০২ মার্চ ) দুপুর ১২ টার দিকে বেড়া মাছ বাজার, কাঁচা বাজার, ব্রয়লার মুরগির দোকান, চাউল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান মনিটরিং করেন তিনি ।
মনিটরিং এর সময় তিনি ক্রেতা ও ভোক্তা সবার সাথে বাজারদর নিয়ে কথা বলেন। সাধারণ ক্রেতাদের উদ্দেশ্য করে বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান বলেন, আপনারা সচেতন হলে অসাধু ব্যবসায়ীরা অন্যায় ভাবে দাম বৃদ্ধি করতে পারবে না। যে কোনো অসংগতি লক্ষ্য করলে সাথে সাথে আপনারা অফিসে সরাসরি এসে আমার কাছে অভিযোগ করবেন, সর্ব অবস্থায় আপনাদের সেবা করার জন্য আমরা প্রস্তুত আছি।
এই সময় মোঃ আবু হোসেন নামে একজন ক্রেতা বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান কে সরাসরি বাজার মনিটরিং এ পেয়ে উচ্ছাসিত উচ্ছ্বাসিত হয়ে বলেন, এরকম অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বৃদ্ধি করে সাধারণ ক্রেতাদের উপর জুলুম করতে পারবে না।
বাজার মনিটরিং এর সময় সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান বলেন, কোন অসাধু ব্যবসায়ী চক্রকে কৃত্তিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে দেয়া হবে না।