
সাভারে ২০ রমজানের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমজীবী ঐক্য পরিষদের মানববন্ধন
মোস্তফা কামাল মজুমদারঃ
২০ রমজানের মধ্যে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা, বেতনের সম পরিমান ঈদ বোনাস পরিশোধ, ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুর্নবহাল, হয়রানী মুলক মিথ্যা মামলা ও লে-অফ প্রত্যাহার, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের জন্য শ্রমজীবী ঐক্য পরিষদ দাবী জানিয়েছে
অদ্য ২রা মার্চ ২০২৬ইং তারিখ রোজ সোমবার, বেলা ১১.০০ ঘটিকায় সাভার বাজার বাসষ্ট্যান্ড, রানা প্লাজার সামনে শ্রমিক সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন (রেজি নং বাজাফে-৩৫) এর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।
সভায় বক্তব্য রাখেন কবির হোসেন, যুগ্ম সম্পাদক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, মোঃ আবু কালাম, সহ সাধারন সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক, রাশিদা আক্তার, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার আশুলিয় থানা কমিটির সভাপতি আলী আকবর, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এমদাদুল ইসলাম, মশিউর রহমান ইমরান, সেলিনা হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন ২০ রমজানের মধ্যে সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন -ভাতা, বেতনের সম পরিমান ঈদ বোনাস পরিশোধ, ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুর্নবহাল, হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার, লে-অফ প্রত্যাহার, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন সাভারে আজিম গ্রুপের অবৈধ লে-অফ প্রত্যাহার, শ্রমিক কর্মচারীদের হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে শ্রমিকদের কাজে পুর্নবহাল, বকেয় বেতন ভাতা, ঈদ বোনাস পরিশোধ করতে হবে।
ম্যাক্সন্স স্পিনিং মিলস, ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক বন্ধ কারখানা চালু, হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হলে শ্রমিক কর্মচারীগন ১৮ই রমজান মালিকের বাড়িতে অবস্থান ধর্মঘট পালন করবে। প্রাইড গ্রুপ, লে-অফ প্রত্যাহার, রিজাইনকৃত ও ছাটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করতে হবে।
এম রুবি ফ্যাশন, বেলকুচি নীটিং এন্ড ডায়িং, এমট্রানেট লিঃ, আবেদীন টেক্সটাইল, প্রতীক এ্যাপারেলস, জাহানারা এ্যাপারেলস সহ সকল কারখানার শ্রমিক-কর্মচারীদের ২০ রমজানের মধ্যে সকল বকেয়া বেতন-ভাতা, ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিকদের রেশনিং চালু, শ্রমিক ছাটাই- নির্যাতন, বিভিন্ন শিল্প অঞ্চলের চলমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসন, মামলা-হামলা বন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নামে হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান। দাবী বাস্তবায়ন না হলে যে প্রতিষ্ঠানের মালিক শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বাতা ও ঈদ বোনাস পরিশোধ না করেন তাদের বাড়ির সামনে অবস্থান কর্মসুচি পালন করবে।