লাকসাম শাহাপুরে জামায়াতের ঈদ উপহার বিতরণ

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম শাহাপুরে জামায়াতের ঈদ উপহার বিতরণ

লাকসাম প্রতিনিধি :

​লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের শাহাপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় অস্বচ্ছল ও অভাবী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্তমানবতার সেবায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্যাহ।

তিনি তার বক্তব্যে বলেন:”বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠন।

জামায়াতে ইসলামী গরিব-অসহায় ও মেহনতি মানুষের পাশে আজ নয়, সব সময় ছিল এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে ইনসাফ কায়েম করা এবং মানুষের মুখে হাসি ফোটানো।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল।

এছাড়াও উপস্থিত ছিলেন: ড. রাশেদুল আলম: সাবেক ছাত্রনেতা ও এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার।

​মোজাম্মেল হোসেন সবুজ: ইউনিয়ন সহকারী সেক্রেটারি ও ৫নং ওয়ার্ড সভাপতি।

​মাওলানা আব্দুর রহমান তৈয়ব: ৫নং ওয়ার্ড সেক্রেটারি।

​মৌলভী মোস্তফা কামাল আজাদী ও জামায়াত নেতা আব্দুল্লাহ মোতালেব।

​আবু ইউছুপ, ইঞ্জিনিয়ার নূরুল আলম, ও যুব নেতা জসিম উদ্দিন।

​জোনায়েদ হোসেন: ইউনিয়ন শিবির সভাপতিসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

​এদিন শাহাপুর গ্রামের শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। কর্মসূচি শেষে জামায়াত নেতৃবৃন্দ এই মানবিক কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সমাজের বিত্তবানদেরও অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *