
লালমাইতে জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
জাতীয় পার্টি লালমাই উপজেলা শাখার উদ্যোগে রবিবার ১৫ মার্চ কুমিল্লা লালমাই উপজেলার হরিশ্চর বাজারস্থ বন্ধন ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
লালমাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাফেজ আহম্মেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ক্রিকেট হকার লালমাই জোনের সভাপতি মিজানুর রহমান।
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবদুল কাদের, লালমাই উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম মজুমদার, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবুল কাশেম, পল্লী চিকিৎসক আবুল বাশার, আবদুর রহমান, মাসুদুর রহমান কাকন, আবদুল আউয়াল।
এ-সময় পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টি লালমাই উপজেলার সভাপতি মাওলানা আবুল বাশার।