
সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে লাকসামের মাহবুব রিয়াজের ‘শাওয়ালের চাঁদ’
লাকসাম প্রতিনিধিঃ
পবিত্র রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দকে দ্বিগুণ করতে বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে দোলা দিচ্ছে সময়ের সেরা নাশিদ শিল্পী মাহবুব রিয়াজের মায়াবী কণ্ঠ। যার সুরের মায়াজালে মুগ্ধ সাধারণ শ্রোতা থেকে শুরু করে বিশ্বমানের তারকারাও, সেই প্রখ্যাত শিল্পী এবার ঈদকে সামনে রেখে নিয়ে এসেছেন তার নতুন ধামাকা— ‘শাওয়ালের চাঁদ’।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এই কৃতি সন্তান আজ শুধু বাংলাদেশের সম্পদ নন, বরং তার কণ্ঠের জাদুতে তিনি জয় করেছেন বিশ্বমানচিত্র। মাহবুব রিয়াজের সংগীতের ‘খোরাক’ হতে মুখিয়ে থাকেন কোটি কোটি ভক্ত। তার প্রতিটি পরিবেশনায় থাকে আধ্যাত্মিকতা ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয়, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ইতিমধ্যেই ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হওয়া নতুন এই নাশিদটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। গানটির বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
নাশিদের নাম: শাওয়ালের চাঁদ
কণ্ঠ ও সুর (মেলোডি): মাহবুব রিয়াজ ও তার টিম
কথা: শফিকুল ইসলাম হামিম
মাহবুব রিয়াজের কণ্ঠের সেই চিরচেনা মায়াবী স্পর্শ আর দুর্দান্ত মেলোডি এই নাশিদটিকে বিশ্বমানের করে তুলেছে। ঈদের চাঁদের আগমনী বার্তা আর আনন্দের এক স্বর্গীয় অনুভূতি ফুটে উঠেছে এর প্রতিটি ছত্রে।
শ্রোতাদের মতে, মাহবুব রিয়াজ মানেই ভিন্ন কিছু, আর এবারও তিনি দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।
শাওয়ালের চাঁদ’বিদেশের মাটিতে বড় বড় কনসার্ট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম-সবখানেই এখন মাহবুব রিয়াজের জয়জয়কার। তার কণ্ঠের সেই অসাধারণ কম্পন বা ভাইব্রেশন শুনে সংগীতবোদ্ধারাও মুগ্ধ হন।
ঈদকে কেন্দ্র করে তার এই নতুন পরিবেশনাটি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে এবং মানুষের মুখে মুখে ফিরছে ‘শাওয়ালের চাঁদ’-এর সুর।
মাহবুব রিয়াজ কুমিল্লার গর্ব, দেশের অহংকার। তার হাত ধরে বাংলা নাশিদ বিশ্ব দরবারে নতুন করে পরিচিতি পাচ্ছে। ঈদকে সামনে রেখে এই জনপ্রিয় শিল্পীর এমন নান্দনিক উপহার দর্শকদের উৎসবে এক নতুন প্রাণ সঞ্চার করেছে।