
ব্রাহ্মণপাড়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় এক হাজারের অধিক মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার ১৪ মার্চ সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদরে তাঁর নিজ বাড়িতে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হয়।
উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।