ব্রাহ্মণপাড়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় এক  হাজারের অধিক  মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার  ১৪ মার্চ সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদরে তাঁর নিজ বাড়িতে এ উপহার বিতরণ  করা  হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হয়।

উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *