ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু !

 

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামে আপন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত আয়মান ও আলজাইন একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় ২টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

পরে দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *