সাভারে র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার

আইন আদালত জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

সাভারে র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার

 

মোস্তফা কামাল মজুমদারঃ

ঢাকা জেলার সাভার এলাকা থেকে ০৪টি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত মোবাইল এবং নগদ টাকাসহ সংঘবদ্ধ ০৪জন ছিনতাইকারীকে সরাসরি ছিনতাইকালে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাস বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষ্যে র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির ও স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ দল ০৯ মার্চ ২০২৬ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সাভার রাজ্জাক প্লাজারের সামনে ফুটপথের উপর হতে ছিনতাই করা কালিন সময়ে হাতে নাতে ০৪ জন ছিনতাইকারীকে ৪টা সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করে।

জানা যায়, জহিরুদ্দিন (২১), পিতা: আরশাদ, সাভার এর কাছ থেকে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করছিলো।

গ্রেফতারকৃত আসামীরা হলো-
ক। মোঃ মুরাদ হোসেন মুন্না (২১), পিতা-সোহান মিয়া, মাতা-মুক্তা বেগম, ঠিকানা-জামসিং, থানা-সাভার, জেলা-ঢাকা ।

খ। শেখ শাহিম (২২), পিতা-মৃত শেখ ফজলুল করিম, মাতা-নাছিমা বেগম, স্থায়ী ঠিকানা-কাউগ্রাম, থানা-মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ,বর্তমান ঠিকানা-ভাটপাড়া,সাভার পৌরসভা, থানা-সাভার, জেলা-ঢাক।

গ। মোঃ বাবু (২৮), পিতা-মোঃ মিন্টু, মাতা অনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা -গোয়ালা বাজার, থানা-লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট,বর্তমান ঠিকানা -কলমা সোহেল মোল্লার বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের মোঃ হাসান মোল্যা (৪০), জেলা-ফরিদপুর।

ঘ। মোঃ রমজান হোসেন (২৬) পিতা-মোঃ মিন্টু, মাতা অনোয়ারা বেগম, সাং-গোয়ালা বাজার, থানা-লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট, এপি সাং-কলমা সোহেল মোল্লার বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের মোঃ হাসান মোল্যা (৪০), জেলা-ফরিদপুর।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী। তারা আরো জানায় তারা আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা জেলার সাভার থানাধীন বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে সাধারণ লোকদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা পয়সা, স্বর্নের গহনাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *