লাকসামে ‘রওনাকে রমজান র্শীষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে ‘রওনাকে রমজান র্শীষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

 

লাকসাম প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ইসলামি প্রতিযোগিতা “রওনাকে রমজান ২০২৬”-এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় এবং নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সেরা ৮ জন বিজয়ী নির্বাচন করা হয়।

পরে বিজয়ীদের মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি, কুরআন তেলাওয়াত, হামদ, নাতসহ বিভিন্ন প্রতিভা বিকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল আল-ইসরা শিক্ষা পরিবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মফিজুর রহমান।

এ সময় অতিথিরা রমজানের গুরুত্ব, নৈতিক শিক্ষা এবং ইসলামী সংস্কৃতির প্রসারে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আলোর দিগন্ত কালচারাল টিমের উদ্যোক্তা লোকমান গাজী। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজনে উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির (অধ্যক্ষ, আল-ইসরা মাদ্রাসা), হাফেজ শামীম আহমাদ (মুহতামিম, নুরুল ঈমান মডেল মাদ্রাসা, লাকসাম), মাওলানা মুফতি রাফি মাহমুদ, হাফেজ মাওলানা আহসান হাবীব, হাফেজ হাসিব মুজ্জাম্মিল এবং হাফেজ মাসুম বিল্লাহ।

আয়োজকরা জানান, ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য।

ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রতিযোগী, অভিভাবক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *