বুড়িচংয়ে দোকান কর্মচারী শ্রমিক  ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে দোকান কর্মচারী শ্রমিক  ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং

সোমবার ৯ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে  অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং পরিচালনা করেন বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণ  ফেডারেশনের সভাপতি  মাওলানা মুহাম্মদ জাকারিয়া খান সৌরভ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক মোঃ মনির হোসেন, বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি হাফেজ রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট  আবু জাফর, আবু হানিফ, আল আমিন ভূইয়া, মোঃ সাজ্জাদ হোসেন, সিদ্দিকুর রহমান, সুমন খান, মেহেদী হাসান, ছাদেকুর রহমান  প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *