সোনাইমুড়ী উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তৌহিদ ভূঁইয়ার নাম আলোচনায়

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ী উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তৌহিদ ভূঁইয়ার নাম আলোচনায়

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাতে সাবেক ছাত্রনেতা ও দলের দুঃসময় নিবেদিত হয়ে যিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন, তিনি হলেন সম্ভাব্য সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া।
সরজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে প্রতিবেদক জানতে পারেন, সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী  তৌহিদ ভূঁইয়া অত্যন্ত স্বচ্ছ ও ছাত্র জীবন থেকে ক্লিনি ইমেজ সম্পূর্ণ  এবং পরিচ্ছিন্ন এক নেতা।
উপজেলার মধ্যে অন্যতম সৎযোগ্য ও কর্মীবান্ধব নেতা হিসেবে যিনি সমাজ ও দলের মধ্যে নিজের স্থান করে নিয়েছেন।
উপজেলার স্থানীয় বাসিন্দা আবুল হাসেম গাজী বলেন, তৌহিদ ভূঁইয়া শিক্ষিত সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে সমাজে বেশ সুনাম করিয়েছেন তিনি। আমরা চাই, তার মতো একজন শিক্ষিত লোক যদি সোনাইমুড়ী উপজেলাতে চেয়ারম্যান পদপ্রার্থী হয়, আমরা নিঃসন্দে সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। ইনশাআল্লাহ।
 নাম প্রকাশে অনিচ্ছুক, সোনাইমুড়ী উপজেলার একজন মহিলা ভোটার বলেন, তৌহিদ ভূঁইয়া ভাই একজন পরীক্ষিত সৎ ও যোগ্য ব্যক্তি। তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন প্রকার দলবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, টেন্ডার বাজি, চাকরি বাণিজ্য, থানার দালালি এবং কি কোন আদম বাণিজ্যের মতো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবিষ্যতে সোনাইমুড়ী উপজেলা কে, একটি আধুনিক ও যুগ উপযোগী উপজেলা হিসেবে গড়তে হলে,উনার মত নেতার বিকল্প নাই। আগামী দিনে, উনি যদি সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করেন, তাহলে দল মত নির্বিশেষে সবাই ওনাকে নির্বাচিত করবে।
সোনাইমুড়ী উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়াকে প্রতিবেদক মুঠোফোনে কল দিলে।
তিনি বলেন, দেখেন সাংবাদিক সাহেব এ দেশ গণতান্ত্রিক দেশ। এখানে সবার স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে। জনগণ যদি আমাকে চায়, আমি ইনশাআল্লাহ আগামীতে সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করবো। উপজেলা বাসির কাছে, আমি দোয়া চাই।
আগামীতে আমি যেন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের খেদমত করতে পারি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *