ঢাকার বসিলা গার্ডেন সিটিতে ‘সওয়াব’র উদ্যোগে ৫’শ রমাদান ফুড প্যাকেট বিতরণ

ইসলাম ধর্ম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ঢাকার বসিলা গার্ডেন সিটিতে ‘সওয়াব’র উদ্যোগে ৫’শ রমাদান ফুড প্যাকেট বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব” (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ও তুর্কী সংস্থার আর্থিক সহায়তায় আজ রোববার ১৬ ফেব্রুয়ারী ঢাকা জেলার অদূরে বসিলা গার্ডেন সিটিতে রমাদান উপলক্ষ্যে পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি ফুড প্যাকেটে ২১ কেজি ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে।
মানবিক সংস্থা সওয়াব সমগ্র বাংলাদেশে বছর জুড়েই বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর রমাদান উপলক্ষ্যে তুর্কী দাতা সংস্থা ও সওয়াব এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ত্রিশ হাজার ফুড প্যাকেট ও এক লক্ষ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। বসিলা গার্ডেন সিটিতে রমাদান ফুড প্যাকেট বিতরণ এর কার্যক্রম শুরুর মাধ্যমে উক্ত ধারাবাহিকতা শুরু হয়েছে।
উল্লেখ্য যে সওয়াব এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন এর পরিচালনায় রমাদান ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সহ—সভাপতি শামসুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা পশ্চিমের সভাপতি সাইফুল্লাহ সেলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি ওহিদুর রহমান, সেক্রেটারি এনামুল হক সুমন।
রমাদান ফুড প্যাকেট বিতরণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বসিলা গার্ডেন সিটি হাউজিং এর সম্মানিত চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ।
উক্ত রমাদান ফুড প্যাকেট বিতরণ প্রোগ্রামে তিন জন তুর্কী অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওয়াব ফাউন্ডেশনেরর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ সওয়াব এর এই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
সওয়াব এর এই রমাদন ফুড প্যাকেট উপহার হিসেবে পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সওয়াব নামক প্রতিষ্ঠানের দেওয়া এই ফুড প্যাকেট কিছুটা হলেও রমজানে তাদের স্বস্তি দিবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *