লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির প্রার্থীর বিজয়

আইন আদালত চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির প্রার্থীর বিজয়

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার চারটিতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে ওই নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম। তার প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৪৫৭।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভুঁইয়া। তার প্রাপ্ত ভোট ১লাখ ৪৫ হাজার ৯১৩।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার প্রাপ্ত ভোট ১লাখ ৩৩ হাজার ৭৬৫।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ঢাকা উত্তরার আমির রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *