
১ লাখ ভোটের ব্যবধানে গাইবান্ধা-১
আসনে জামায়াত প্রার্থী জয়ী
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১ লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বে-সরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারি অধ্যাপক খন্দকার মাজেদুর রহমানকে (দাঁড়িপাল্লা) র্মাকায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র অধ্যাপক খন্দকার জিয়াউল ইসলাম জিয়া (ধানেরশীষ) পেয়েছেন ৩৭ হাজার ৭১৮ ভোট।
৩য় অবস্থানে জাতীয় পার্টির মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৩২ হাজার ৭শ ৫৪ ভোট। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় দুর্গ হারালো জাতীয় পার্টি (লাঙ্গল)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টা ১২৩ কেন্দ্রেরপ্রাপ্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইফফাত জাহান তুলি। এ আসনে গণভোটে ‘না’ -এর চেয়ে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিকে, গাইবান্ধা-৫ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি (ধানেরশীষ) প্রার্থী ছাড়া ৪টি আসনে জামায়াতের বিজয় হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১। এরমধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৩, মহিলা ২ লাখ ১১ হাজার ৫৩৫ ও হিজড়া ৩ জন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।