দৌলতপুর সীমান্তে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার আটক-১

আইন আদালত খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

দৌলতপুর সীমান্তে ১৭ লাখ

টাকার মাদক উদ্ধার আটক-১

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৭ লাখ টাকার বিভিন্ন মাদক, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে টহল দল অভিযান চালায়।

এ সময় মোটরসাইকেলসহ মো. লিটন আলী (২৮) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত এলাহি মণ্ডলের ছেলে। তার কাছ থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একইদিন ভোর সাড়ে ৪টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ হাজার পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির টহল দল ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে।

একইদিন রাত ৯টার দিকে আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

রাত ১১টার দিকে কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৩০০ পিস চকলেট বাজি ও ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া শেওড়াতলা বিওপির টহল দল একই রাতে শেওড়াতলা মাঠ থেকে ৩০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ১৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও ঔষধ ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *