
ঢাকা-১৮ আসনের ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ-আবুল মাদবর
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ঢাকা ১৮ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে । এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাদবর ।
তিনি প্রতিনিয়ত স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এলাকার ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী ইস্তেহার তুলে ধরছেন।
প্রতিবেদকের সাথে একান্ত আলাপ কালে বিএনপি নেতা আবুল হোসেন মাদবর বলেন, এইবার ধানের শীষ প্রতিকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে এমপি নির্বাচিত হবে ইনশাল্লাহ। কারন তিনি জনগণের নেতা, মানুষের সুখ-দুঃখের সাথী এবং উন্নয়নবান্ধব রাজনীতির প্রতীক।”
তিনি আরও বলেন,“আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে, ইনশাআল্লাহ ।
এই নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরে আসবে। এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে প্রতিটি গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে-এই জনপদের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং চায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ধানের শীষই যেন হয়ে উঠেছে মানুষের আশা-ভরসার প্রতীক ।
বিএনপি নেতা আবুল হোসেন মাদবর আরও বলেন, করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং নিশ্চিত হবে দেশের প্রকৃত উন্নয়ন।