দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আ‘লীগ কর্মীর বিএনপিতে যোগদান

খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে

আ‘লীগ কর্মীর বিএনপিতে যোগদান

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আসাদুল হক (৩৫) নামে এক যুবক। সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন এবং তার পক্ষে ভোটও করেছেন।

গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়িতে আসাদুল হক দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেন।  সে একই গ্রামের ফজুর ছেলে।

কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে বিএনপিতে যোগদান করান।

এসময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হকসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

বিএনপিতে যোগদানের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান-আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিল এবং তার পক্ষে ভোটও করেছে। শুনলাম সে আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *