লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথ সভা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে বৃহত্তর সুন্নি জোটের

নির্বাচনী পথ সভা

লাকসাম প্রতিনিধিঃ
আজ রোববার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন গোলচত্বরে চেয়ার মার্কার সমর্থনে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন ২৫৭ কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে সুন্নি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, কুরআন-সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও স্বাধীন রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে বৃহত্তর সুন্নি জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মনোয়ার হোসেন, মোঃ মহিন উদ্দিন, মোঃ রিপন মজুমদার, ডাক্তার এইচ এম মাসুদুর রহমান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্র নেতা শহীদ উল্লাহ, মুফতি আহসান হাবিব, যুব নেতা ইসমাইল হোসেন ও মহিন উদ্দিন আজমী প্রমুখ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *