গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় তথ্যপ্রযুক্তি ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা।

বেলা ১১ টায় কালিপুর থানা সংগ্লন ঐক্য ফোরাম কার্যালয় থেকে বনার্ ঢ্যর্র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।

পরে বেলা ১১.৩০ মিনিটে কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও এস এম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মন্ডল, প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সাধারণ সম্পাদক শামীম খান, দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ জুবায়েরের বাবা আনোয়ার হোসেন, শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া, শহীদ নুরে আলম সিদ্দিকীর বাবা আব্দুল হামিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ৬টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে রয়েছেন—
বীর মুক্তিযোদ্ধা হিসেবে আব্দুস ছাত্তার মন্ডল ও আব্দুল হান্নান, সাহিত্য ক্ষেত্রে (মরণোত্তর) আজম জহিরুল ইসলাম, সাংবাদিকতায় প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ,
সমাজ সেবায় (মরণোত্তর) ডাঃ আব্দুল মান্নান
এবং সফল উদ্যোক্তা হিসেবে হারুণ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক ঐক্য ফোরাম স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সংগঠন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *