মুরাদনগরে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমান

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মুরাদনগরে বিভিন্ন অপরাধে

ভ্রাম্যমাণ আদালতের জরিমান

সফিকুল ইসলাম, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার অপসরন, প্রকাশ্যে ধূমপান ও মূল্য তালিকা না থাকায় দোকানদারকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র মোঃ আবদুর রহমান।

সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এবং যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোম্পানীগঞ্জ বাজারের গ্যাস সিলিন্ডার দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ আইনে দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী ২ ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ঘুরামপুরে গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ টি ড্রেজার মেশিন অপসারণ ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *