রাজশাহী রেল স্টেশন প্লাটফরম গেটেই ১ লাখ টাকার রানিং টিকিট বিক্রি

অর্থনীতি জাতীয় রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহী রেল স্টেশন প্লাটফরম গেটেই

১ লাখ টাকার রানিং টিকিট বিক্রি

শিবলী সাদিক, রাজশাহীঃ

তিন ঘণ্টার অভিযানে রেলওয়ে রাজস্ব ১ লক্ষ টাকা ! ​নতুন বছরেরে প্রথম দিন( ১ লা জানুয়ারী) রাজশাহী রেল স্টেশনে টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চল হিসাব শাখার একদল চৌকস TTE, TC এবং TI দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালান।

এ সময় শুধুমাত্র প্লাটফরমের প্রবেশ গেটে টিকিট বিহিন যাত্রীদের আটকিয়ে বিভিন্ন গন্তব্যের ১ লক্ষ টাকার টিকিট করে দেয়া হয়।

​হিসাব শাখার টিআই আসাদ জানান, যে সকল যাত্রী কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেননি অথবা বিনা টিকিটে ভ্রমণ করতে চাইছিলেন, তাঁদের প্লাটফরম প্রবেশ গেটে আটকিয়ে দ্রুততার সাথে টিকিট প্রদান করে, ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়।

​এই জনবান্ধব ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাত্র তিন ঘণ্টার অভিযানে রেলওয়ের রাজস্ব আয় হয়েছে ১ লক্ষ টাকা !


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *