গাজীপুরে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র জেলা কমিটি গঠনের উদ্যোগ

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গাজীপুরে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র জেলা কমিটি গঠনের উদ্যোগ

মো:জয়,গাজীপুর:

সাংবাদিকদের অধিকার আদায়, মর্যাদা রক্ষা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে গাজীপুরে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র জেলা কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আজ এ লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সাপেক্ষে প্রস্তাবিত গাজীপুর জেলা কমিটি অনুমোদনের জন্য দ্রুতই কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, অতি দ্রুতই গাজীপুরবাসী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য একটি সুশৃঙ্খল, সুসংগঠিত ও কার্যকর জেলা কমিটি উপহার দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও স্বার্থরক্ষায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চলায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির পক্ষ থেকে গাজীপুর জেলা কমিটির সম্ভাব্য সদস্য ও স্থানীয় সর্বস্তরের সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য—“ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অধিকার আদায়ের শক্তি।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *