দলের মনোনয়ন ও আপনাদের সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবা করতে চাই-আবুল বাশার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

দলের মনোনয়ন ও আপনাদের সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবা করতে চাই-আবুল বাশার

মোহাম্মদ আবদুর রহিমঃ

স্বাধীনতার ঘোষক ও সফল রাস্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদি দল বিএনপির একনিষ্ট একজন কর্মী  হিসাবে দলের মনোনয়ন ও আপনাদের সমর্থন পেলে মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জীবনের বাকী সময়টুকু জনগনের কল্যানে নিবেদিত হয়ে সেবা করতে চাই। আমার অন্যদের মত বিশাল অর্থবিত্ত নেই। যা আছে সামর্থ্য অনুযায়ি আপনাদের কল্যানে কাজ করে যাবো।

জাতীয়তাবাদি দল বিএনপির আদর্শ ছাত্র জীবন থেকে লালন করে আসছি। দেশ ও এলাকাবাসির সেবা করাই এখন মুল লক্ষ্য। আমি দলের একজন কর্মী হিসাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেলে এবং জনগনের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবার মাধ্যমে দলের আদর্শ বাস্তবায়ন করে যাবো।

গত (৯ সেপ্টেম্বর) বুধবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, মনোহরগঞ্জ উপজেলার যুবদল নেতা ও বিএনপি দলীয় চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশী মোঃ আবুল বাশার।

মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উঠান বৈঠক যেন জনসভায় পরিনত হয়। উঠান বৈঠকে এলাকার নারী-পুরুষের উপস্থিতিতে মাঠ পরিপুর্ন হয়ে যায়।

এছাড়াও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিএনপি দলীয় চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশী মোঃ আবুল বাশার ইতোমধ্যে ইউনিয়নের ঝলম, ভাটগাঁও, বছইড়, লাউলহরি, যাদবপুর, পোমগাঁও, ছাপনি, কেশতলা, কাইতলা, খুরুয়া, সাতপুকুরীয়া, মির্জাপুর, নরহরিপুর, নোয়াপাড়ার মানুষের সাথে মতবিনিময় করতে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। জনগন সততার মাধ্যমে তাদের যোগ্য একজন সেবক খোঁজছেন। সততা দিয়ে দেশের কল্যানে কাজ করতে পারলে দেশ ও মানুষের উন্নতি সাধিত হবে।

বিএনপি দলীয় চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশী মোঃ আবুল বাশার জানায় বিগত দিনে আমি একটি সংস্থার মাধ্যমে নিজ উপজেলা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি উপজেলার মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি পানের লক্ষ্যে কয়েকশ নলকুপ স্থাপনের মাধ্যমে জনগনের সেবা করে এসেছি।

এছাড়াও দলীয় ও জাতীয় দিবসে বৃক্ষরোপন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জন কল্যানে নিবেদিত ছিলাম।

আমি আমার গ্রামের কৃতি সন্তান মরহুম সাবেক এমপি এটিএম আলগীর সাহেবের হাত ধরে ছাত্রদলের মাধ্যমে রাজনীতির সাথে জড়িত হয়ে উপজেলা ছাত্রদলের নেতৃত্ব ও যুবদলের নেতৃত্ব দিয়ে দলের একনিষ্ট কর্মী হিসাবে কাজ করেছি। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় একাধিক মামলা ও হামলার শিকার হলেও দলের সাথে কোন বেইমানি করি নাই। এখন দল ক্ষমতায় বিএনপি দলীয় চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশী হিসাবে মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে দলের সমর্থন পেলে এবং জনগনের ভোটে নির্বাচিত হলে বাকী জীবন জনগনের সেবার মাধ্যমে নিজেকে নিবেদিত রেখে দলকে আরও শক্তিশালী করতে চাই।

আমার প্রিয় দল বিএনপি আমাকে মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নে বিএনপি দলীয় মনোয়ন দিয়ে চেয়ারম্যান নির্বাচনের সুযোগ দিলে আশাকরি জনগন আমাকে নির্বাচিত করলে আমি দলের ও জনগনের কল্যানে কাজ করে যেতে চাই।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *