কুমিল্লা-৫ আসনের এমপিকে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৫ আসনের এমপিকে খাড়াতাইয়া

উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে সংবর্ধনা প্রদান করে হয় এবং   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হোয়াইট,  সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল,  যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,   ,বিশেষ অতিথি ছিলেন  বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান মাসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মো. আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন  ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আলী আকবর,  মনির হোসেন মাষ্টার ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের লিটন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ।

এদিকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ,খাড়াতাইয়া মাদ্রাসার সহসভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, উপজেলা ছাত্র দলের  আহবায়ক  স্বপন আহাম্মদ পাখী, যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ, জুবায়ের আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম,   প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক  শাহ মোহাম্মদ তাইমুর রেজা ও   ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ শাকিলা আক্তার সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং বিএনপি-অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী  ও এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে ফুলে ফুলে সিক্ত করেন স্থানীয় দুই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *